আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       আটুলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান     
 


আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আল আমিন হোসেন, শ্যামনগর:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ এবং সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল হামিদ।

আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আলী মোর্তজাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের অন্যতম শিক্ষা। সমাজে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।


Top