আজ || বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি

নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর, প্রতিনিধি :

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে একজন অসহায় নাগরিকের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি। শনিবার (২১ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

 

মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. নেছার আলী দীর্ঘদিন ধরে কষ্টে বসবাস করে আসছিলেন। তার ঘরের ছাউনি নেই, বৃষ্টি হলে ঘরে পানি পড়ে। এই বাস্তবতা বিবেচনা করে ‘’সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটির উদ্যোগে তাকে ঘরের ছাউনি নির্মাণের জন্য প্রয়োজনীয় গোলপাতা সরবরাহ করা হয়।

 

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশী রানী সরকার, সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুষমা রানী মন্ডল, সাধারণ সম্পাদক মোসাম্মৎ শরিফা খাতুন, মুন্সিগঞ্জ সিসি কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম, সম্পাদক অরুন মন্ডল ও কোষাধ্যক্ষ গুরুদাস মন্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার মূল শিক্ষা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু একজন ব্যক্তিই নয়, গোটা সমাজ উপকৃত হয়। ভবিষ্যতেও এই ধরণের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তারা।

 

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকলে অনেক পরিবার উপকৃত হবে এবং সমাজে একধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

 

মানবিক সহায়তার এমন বাস্তব উদাহরণ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মত দেন সংশ্লিষ্টরা।


Top