আজ || বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

আল আমিন হোসেন, আটুলিয়া প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।আজ (৫ আগষ্ট) বুধবার ঐতিহ্যবাহী নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি রচনা, বক্তৃতা, ইত্যাদি প্রতিযোগিতা মাধ্যমে যথাযথ মর্যাদায় ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার অধ্যাক্ষ আলহাজ্ব হযরত মাওলানা অহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রউফ, মাওলানা মঈনুদ্দিন মাহমুদসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দেশের ইতিহাসে ৫ আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন। ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে সংঘটিত এই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। এ সময় আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top