আজ || সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পদ্মপুকুর চ্যাম্পিয়ন       নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন    
 


শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আল আমিন হোসেন, আটুলিয়া প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল বারীর রূহের মাগফিরাত কামনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় আটুলিয়ার রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুল বারী ফাউন্ডেশন এবং বাস্তবায়ন করে উৎসর্গ সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, বিএনপির সাবেক সভাপতি মাস্টার আবদুল ওয়াহেদ, ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, মাওলানা ফারুক হুসাইন এবং মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী আব্দুর রউফ।


Top