আজ || শনিবার, ২৭ Jun ২০২৬
শিরোনাম :
  আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       আটুলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান        শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।    
 


আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

আল আমিন, আটুলিয়া প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গফফারের ব্রিজ থেকে শুরু হওয়া সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৮টায় কাবিটা প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়।

সূত্রে জানা যায়, মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ আসনের জনাব গাজী নজরুল ইসলামের বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের প্রথম কাজ হিসেবে গফফারের ব্রিজ থেকে সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান, ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমান, আটুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ কামাল উদ্দীন, সেক্রেটারি আলী মূর্তজা, ওয়ার্ড সেক্রেটারি শফিউল্লাহ, ওয়ার্ড সহসভাপতি আল মাদানী, ইউনিয়ন সমাজকল্যাণ দায়িত্বশীল মাজহারুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় জামায়াতের দায়িত্বশীল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে অতিথিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


Top