আজ || বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, অ্যাম্বুলেন্স ব্যবহারের একটি জরুরি ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

জানা যায়, সোমবার রাতে তালা হাসপাতাল থেকে দুইজন মুমূর্ষু রোগী নিয়ে একটি সরকারি ও একটি ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাটকেলঘাটার শাকদহ ব্রিজ এলাকায় ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এ সময় রোগীদের জীবনঝুঁকি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপর অ্যাম্বুলেন্সের মাধ্যমে উভয় রোগীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এটি ছিল সম্পূর্ণ মানবিক উদ্যোগ।

এ ঘটনায় ডা. খালিদ হাসান নয়নকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। তাদের ভাষ্য, একটি চক্র আংশিক তথ্য উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

ডা. খালিদ হাসান নয়ন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “দুটি অ্যাম্বুলেন্সেই মুমূর্ষু রোগী ছিল। একটি গাড়ি বিকল হয়ে পড়ায় রোগীদের জীবন রক্ষার স্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, এটি ছিল শুধুই মানবিক দায়িত্ব।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু অনলাইন মাধ্যম যাচাই ছাড়া তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে, যা তাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান তিনি।

এদিকে স্থানীয় সচেতন মহলের একাংশ বলছে, যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে আস্থার সংকট তৈরি করতে পারে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।


Top