আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:

১৪ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জামায়াত অফিসে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আনিছুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মো. গোলাম রসুল।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ সভাপতি বাবলু রহমান, যুব বিভাগের সভাপতি নাজমুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন মেম্বার জি. এম. ফজলুল হকসহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলরা।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আল্লামা সাঈদী (রহ.) বলেছিলেন— ‘আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি! আমি তো জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়া সেই ইব্রাহীম (আ.)-এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।’ আগামী দিনে ইকামতের দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সাঈদী সাহেবের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে অবিচল থাকতে হবে।”

 

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


Top