আজ || বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


শ্যামনগরে স্মার্ট হসপিটালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেসরকারি ক্লিনিক ও হোটেলে জরিমানা

সাতক্ষীরা সংবাদদাতা :

 

সাতক্ষীরার শ্যামনগরে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ও মান নিশ্চিত করতে স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। এ সময় নিরাপত্তা নিশ্চিতে অভিযানে সহায়তা করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

 

অভিযানকালে স্মার্ট হসপিটালের বিভিন্ন লাইসেন্স, অনুমোদনপত্র, চিকিৎসা সেবা সংক্রান্ত নথিপত্র ও কার্যক্রম খতিয়ে দেখা হয়। একইসঙ্গে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মানা এবং চিকিৎসা সরঞ্জামের মান পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। সঠিক কাগজপত্র ও যথাযথ পরিবেশ নিশ্চিত থাকায় প্রতিষ্ঠানটির প্রতি সন্তোষ প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

 

শুধু স্মার্ট হসপিটাল নয়, এদিন উপজেলার আরও বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক, ওষুধের দোকান, খাবার হোটেল ও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

 

শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল’ ও ‘বাংলালিংক হোটেল’কে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সতর্কতামূলকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বাজারের কয়েকটি খাবার হোটেলকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য তিন দিনের সময়সীমা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়।

 

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জনস্বাস্থ্য ও নিরাপদ চিকিৎসা সেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিয়ম রোধে প্রশাসনের কঠোর অবস্থান তুলে ধরা হয়।


Top