আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


নূরনগরে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ।

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৪ নম্বর নূরনগর ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮৯৯ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. মোবারক হোসেন মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমানসহ সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়নের মিডিয়া প্রতিনিধি আবু হাসান।

 

চাল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সহায়তা প্রকল্পের এই চাল বিতরণের মাধ্যমে অসহায় পরিবারগুলোর ঈদ আনন্দ কিছুটা হলেও বাড়বে। তারা আরও বলেন, ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম যেন আরও প্রসারিত হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।


Top