আজ || রবিবার, ২১ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


কালিগঞ্জে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে শিশুফুল গাছ কাটতে গিয়ে আবু বক্কর ওরফে বলি মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহারপুর গ্রামের মুনছুর আলীর বাড়িতে।

 

প্রত্যক্ষ সূত্রের বরাতে জানা যায়- প্রতিদিনের ন্যায় বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর (বটতলা) গ্রামের আব্দুল জব্বারের পুত্র আবু বক্কর ওরফে বলি মোড়লসহ ১১ জন শ্রমিক গাছ কাটতে পার্শ্ববর্তী মনোহারপুর গ্রামের মুনসুরের বাড়িতে যায়।

 

ঘটনাস্থলে একই সাথে কাজ করতে থাকা নিহতর বড় ভাই গোলাম মোস্তফা জানান, তার ভাই বলি মোড়ল শিশুফুল গাছের ডাল কাটার সময় অসাবধানতার কারণে কাছিতে বাধা কাটা ডালটি সজোরে ধাক্কা দিলে এবং গাছের দো-ডালে আটকা পড়লে তার বুকে ও মাথায় আঘাত লাগায় রক্তক্ষরণ হয়ে সে মৃ*ত্যুর কোলে ঢেলে পড়ে। তখনি তার সহকর্মীরা গাছ থেকে নিচে নামায়।

 

এদিকে, কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।


Top