আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


শ্যামনগরে পরিবহন কাউন্টার পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা

শ্যাশ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুনের নেতৃত্বে ০২রা এপ্রিল বুধবার সকাল ৭:৩০ মিনিটে উপজেলার পরিবহন কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন শ্যামনগর থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এছাড়া, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে শ্যামনগর থেকে ঢাকাগামী পরিবহনগুলোর সরকারি নির্ধারিত ভাড়া এক হাজার তেত্রিশ টাকা থাকলেও অনেক কাউন্টার মালিকরা এক হাজার টাকা গ্রহণ করছেন বলে জানা যায়। মামুন পরিবহনের যাত্রী আরাফাত হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হন নির্বাহী কর্মকর্তা।

এ সময় পরিবহন কাউন্টার সমিতির সভাপতি গোলাম আজম মতি ও সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রশাসনকে আশ্বস্ত করেন যে, যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। ইউএনও রনি খাতুন কাউন্টার ম্যানেজারদের সতর্ক করে দিয়ে বলেন, শ্যামনগরের প্রতিটি যাত্রী যেন ভালো সেবা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য তিনি পরিবহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়া, পরিবহন কাউন্টারগুলোর শৌচাগার ও সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

 


Top