আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।

আবু সুফিয়ান (ফয়সাল) উপকূলীয় অঞ্চল প্রতিনিধি শ্যামনগর।

 

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বনবিবিতলা গ্রামে ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের আওতায় লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি স্থানীয় কৃষকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ জামাল উদ্দীন। সভাপতিত্ব করেন ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহতাব উদ্দীন সরদার। এছাড়া উপজেলা ইউথ ল্যাবের সাধারণ সম্পাদক বাবু প্রকাশ গাইনসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উক্ত কার্যক্রমে অর্থায়ন করেছে গ্লোবাল এ্যালিয়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এবং বাস্তবায়ন করছে লোকাল ইনভায়রনমেন্ট ডিভিলোপমেন্ট এ্যান্ড এগ্রিকালচারাল রিসোর্স সোসাইটি (লিডার্স)। অনুষ্ঠানে মনিটরিং অফিসার হিসেবে ছিলেন মোছাঃ হাসনাহেনা এবং কন্টেন্ট ক্রিয়েশন এ্যান্ড কমিউনিকেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নেলসন সুমন মন্ডল।

 

মাঠ দিবসে ডেমো প্লট থেকে উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কমলা সুন্দরী মিষ্টি আলু (বারি-১৮), মশুর ডাল (বারি-৮), মুগ ডাল (বারি মুগ-৬) এবং সূর্যমুখী (হাইসেন-৩৩)। এসব ফসল জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সফল প্রয়োগের উদাহরণ হিসেবে উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় পর্ব বিশেষভাবে আকর্ষণীয় ছিল। মিলন কুমার বিশ্বাস AWD (পর্যায়ক্রমে ভেজা ও শুকনা পদ্ধতি) প্রযুক্তি নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন। বৃন্দাবন বিশ্বাস ব্রি ধান-৯৯ চাষের সফলতা, মিরা রানী কমলা সুন্দরী মিষ্টি আলুর উৎপাদন এবং সরোজিত হালদার জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন।

 

প্রযুক্তিগতভাবে AWD পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, এটি পানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব একটি আধুনিক কৃষি প্রযুক্তি, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কল প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর অনুপ কুমার মন্ডল ও সীমা রানী মন্ডল।

 

কৃষক মাঠ দিবসের মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান।


Top