আজ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক       শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন        রমজাননগর মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত       নওয়াবেঁকী মাদ্রাসার প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান       শ্যামনগরে ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত       শ্যামনগরে সাহায্য চাইতে এসে হুইল চেয়ার পেলেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি       সাতক্ষীরা -৪ উপনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন        রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড তালিকায় শ্যামনগরের সাইদুল ইসলাম       শ্যামনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পদ্মপুকুর চ্যাম্পিয়ন       নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত    
 


জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

হুসাইন বিন আফতাব, শ্যামনগর:

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, উপকূলবাসীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ সুপেয় পানি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা চত্বরে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এবং লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (LEDARS)-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এম এম আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমির মাওলানা আবদুর রহমান, বিএনপির উপজেলা আহ্বায়ক সোলায়মান কবির ও সাংবাদিক আবু কওছার। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মোছা. শামিম, সিমা মন্ডল, আবদুর রহিম, আব্দুল্যাহ প্রমুখ।

কর্মসূচিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, লবণাক্ততা সহনশীল কৃষি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


Top