আজ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন        রমজাননগর মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত       নওয়াবেঁকী মাদ্রাসার প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান       শ্যামনগরে ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত       শ্যামনগরে সাহায্য চাইতে এসে হুইল চেয়ার পেলেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি       সাতক্ষীরা -৪ উপনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন        রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড তালিকায় শ্যামনগরের সাইদুল ইসলাম       শ্যামনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পদ্মপুকুর চ্যাম্পিয়ন       নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি    
 


রমজাননগর মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হিমেল হিমু, শ্যামনগর (সাতক্ষীরা):

অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে করণীয় তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মাওলানা ডাক্তার আবির হাসান কওছার। সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম।

প্রধান অতিথির বক্তব্যে আবির হাসান কওছার বলেন, আসন্ন দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য পড়াশোনার বিকল্প নেই। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে। বিশেষ করে পরীক্ষার আগে অবশিষ্ট দিনগুলোতে মোবাইল ফোন থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

সমাবেশে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Top