আজ || বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড তালিকায় শ্যামনগরের সাইদুল ইসলাম       শ্যামনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পদ্মপুকুর চ্যাম্পিয়ন       নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন    
 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড তালিকায় শ্যামনগরের সাইদুল ইসলাম

আল আমিন হোসেন, আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিনস অ্যাওয়ার্ড তালিকায় (Dean’s Awards List) স্থান অর্জন করে একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মো. সাইদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জনকালে অসাধারণ ফলাফলের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সনদে উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নকালে তিনি ২০২০ সালের ডিনস অ্যাওয়ার্ড তালিকায় স্থান অর্জন করেন। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের স্বাক্ষরিত সনদের মাধ্যমে এ স্বীকৃতি দেওয়া হয়।

বর্তমানে মো. সাইদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি উচ্চতর গবেষণা ও একাডেমিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তাঁর গবেষণার আগ্রহের বিষয় ব্যাংকিং, টেকসই অর্থায়ন, গ্রিন ফাইন্যান্স ও জলবায়ু ঝুঁকি।

সাইদুল ইসলাম শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী এলাকার মোল্লাপাড়া গ্রামের সন্তান। তাঁর পিতা মোহাম্মদ মাহবুবুর রহমান হারুন। নিজ এলাকার একজন সন্তান দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং একাডেমিক স্বীকৃতি অর্জন করায় পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

সাইদুল ইসলামের লক্ষ্য শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের জ্ঞানচর্চায় অবদান রাখা। তাঁর এ অর্জনে শিক্ষক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।


Top