আজ || সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম :
  কাশিমাড়ীতে ইউনিয়ন পরিষদ পরিকল্পনা প্রণয়নে উন্মুক্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত       শ্যামনগরে জলবায়ু সংকট নিয়ে সংবাদ সম্মেলন, উপকূল মন্ত্রণালয়সহ ৯ দফা দাবি       ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত       শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত       নূরনগর সুন্দরবন হেয়ার উইগ প্রতিষ্ঠানের কর্মীদের সাথে মতবিনিময় সম্মাননা প্রদান       শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা       রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন শ্যামনগরের ইউএনও       শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত       শ্যামনগরে ২০টি কদবেল গাছ কেটে অবৈধভাবে জমি দখলের অভিযোগ       রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের  বিদায়ী সংবর্ধনা    
 


কাশিমাড়ীতে ইউনিয়ন পরিষদ পরিকল্পনা প্রণয়নে উন্মুক্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম, কাশিমাড়ি (শ্যামনগর):

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মাঠে এক উন্মুক্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং রূপান্তর, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ‘গো ফর ইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের জন্য একটি পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন। শুরুতে UOMO মোঃ শোকর আলী স্বাগত বক্তব্য প্রদান করে সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এস. এম. দেলোয়ার হোসেন বলেন, এই পাঁচ বছরের পরিকল্পনা কাশিমাড়ী ইউনিয়নের জন্য একটি কৌশলগত ও সুষম উন্নয়নের শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে রাস্তা, সেতু, পানি নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রায়হান কবির, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়, যা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Top