আজ || শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  শিয়ালদহ রেলস্টেশনে বিজয় ৭১ প্রতিনিধিদলের সংবর্ধনা       কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ       সরকারি নির্দেশনায় শৃঙ্খলিত তেল সরবরাহ: শ্যামনগর ফিলিং স্টেশনে প্রশাসনের কার্যক্রম প্রশংসিত       গঙ্গারামপুর ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের গঠন সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন       কাশিমাড়ীতে ইউনিয়ন পরিষদ পরিকল্পনা প্রণয়নে উন্মুক্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত       শ্যামনগরে জলবায়ু সংকট নিয়ে সংবাদ সম্মেলন, উপকূল মন্ত্রণালয়সহ ৯ দফা দাবি       ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত       শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত       নূরনগর সুন্দরবন হেয়ার উইগ প্রতিষ্ঠানের কর্মীদের সাথে মতবিনিময় সম্মাননা প্রদান       শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা    
 


শিয়ালদহ রেলস্টেশনে বিজয় ৭১ প্রতিনিধিদলের সংবর্ধনা

কোলকাতা প্রতিনিধি: বাংলাদেশ থেকে আগত বিজয় ৭১ খুলনার সম্মানিত উপদেষ্টা, দু’পার বাংলার স্বর্ণপদকপ্রাপ্ত কবি আবু কওছার এবং বিজয় ৭১-এর সম্পাদক সেলিম মাহবুবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের পশ্চিমবঙ্গের অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাদেরকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় কোলকাতার শিয়ালদহ রেলস্টেশনে পৌঁছালে প্রতিনিধি দলকে স্বাগত জানান আশা ফাউন্ডেশন ও বাঙ্গালী বিশ্বকোষ-এর পক্ষ থেকে সূর্য সম্পদ শিশু সাহিত্যিক আব্দুল করিম, কবি সৈয়দা বেগম, কবি সৌরকর রায়, আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সম্পাদক শাকিল আহমেদ, সাহিত্যিক বরুণ চক্রবর্তী, এই প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, ড, অনিরুদ্ধ পাল, এ সময় উপস্থিত ছিলেন সফরসঙ্গী আর্ট বেঙ্গল সোসাইটি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনিপুর-এর সদস্যবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়, বই, উত্তরীয়, ব্যাচ , সার্টিফিকেট, ও মধ্যাহ্ন ভোজের প্যাকেট দিয়ে সম্মান জানানো হয়। দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে যে হৃদ্যতা গড়ে উঠেছে, এ ধরনের আয়োজন তা আরও গভীর করবে।

বিজয় ৭১-এর সম্পাদক সেলিম মাহবুবু সংবর্ধনার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের আন্তরিক অভ্যর্থনা দুই বাংলার পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

পরবর্তীতে প্রতিনিধি দল নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম মেদিনিপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

প্রতিনিধি দলে ছিলেন এস,এম, মিজানুর রহমান,খায়রুন নেশা, তাসনিম মোসারফ, মাহমুদুল ইসলাম,খাদিজা খাতুন রিয়া,মাতিন হাসান,মানব কুমার, হৈমন্তী মন্ডল,ধৈর্য মন্ডল, দেবশ্রী বিশ্বাস, দিলীপ বিশ্বাস,শিপ্রা রানী বিশ্বাস,এম,ডি, কাওসার আলী,ঝলক কুমার বিশ্বাস প্রমুখ।


Top