আজ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত       শ্যামনগরে সাহায্য চাইতে এসে হুইল চেয়ার পেলেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি       সাতক্ষীরা -৪ উপনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন        রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড তালিকায় শ্যামনগরের সাইদুল ইসলাম       শ্যামনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পদ্মপুকুর চ্যাম্পিয়ন       নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ    
 


শ্যামনগরে সাহায্য চাইতে এসে হুইল চেয়ার পেলেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি

হুসাইন বিন আফতাব, শ্যামনগর:

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি সহায়তা চাইতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসে হুইলচেয়ার পেয়েছেন এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক তাঁকে একটি নতুন হুইল চেয়ার উপহার দেন।

হুইল চেয়ার পাওয়া ওই ব্যক্তির নাম মো. আমজিয়ার কাগুচি। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আজিজুল্লাহ কাগুচি। একটি পা না থাকায় দীর্ঘদিন ধরে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।

বুধবার সকালে সরকারি সহায়তার আশায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় তাঁর চলাফেরার কষ্টের বিষয়টি লক্ষ করেন ইউএনও শামসুজ্জাহান কনক। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে একটি নতুন হুইলচেয়ার দেওয়া হয়।

হুইলচেয়ার পেয়ে আমজিয়ার কাগুচি আনন্দ প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


Top