আজ || শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার।       নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড        ডিজেল–পেট্রোল সংকটে চাঁপাইনবাবগঞ্জে কৃষি বিপর্যয় পোকার দখলে আম বাগান, সেচ বন্ধে দিশেহারা কৃষক       সুন্দরবনের জলদস্যুদের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান        শ্যামনগরে বিশ্ব পানি দিবস উদযাপন       সীমান্ত সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্বশীলতা জোরদারে বিজিবি–সাংবাদিক মতবিনিময় সভা       শিয়ালদহ রেলস্টেশনে বিজয় ৭১ প্রতিনিধিদলের সংবর্ধনা       কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ       সরকারি নির্দেশনায় শৃঙ্খলিত তেল সরবরাহ: শ্যামনগর ফিলিং স্টেশনে প্রশাসনের কার্যক্রম প্রশংসিত       গঙ্গারামপুর ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের গঠন সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন    
 


নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড 

মেহেদী হাসান, চাপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে  কৃষিজমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে ভাটায় বহন করার সময় মোঃ সালেহ সহ চারজনকে আটক করে  মোট ২ লক্ষ  টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার নাচোল উপজেলার নাচোল সদর  ইউনিয়নের খেসবা লাইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার  (১০ এপ্রিল ) দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়, “সাথী ভাটা”র জন্য কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে বহন করা হচ্ছিল।একই সঙ্গে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির চারটি  জব্দ করা হয়।

এলাকাবাসি সহযোগিতায়  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।

নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩- এর ৭(ক) ধারায় লংঘনের ১৫(১) এর রায়ে  চারজনকে  ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড  করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Top