
আল আমিন হোসেন, আটুলিয়া প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল বারীর রূহের মাগফিরাত কামনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় আটুলিয়ার রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুল বারী ফাউন্ডেশন এবং বাস্তবায়ন করে উৎসর্গ সোসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, বিএনপির সাবেক সভাপতি মাস্টার আবদুল ওয়াহেদ, ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, মাওলানা ফারুক হুসাইন এবং মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী আব্দুর রউফ।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved