মেহেদী হাসান, চাপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে ভাটায় বহন করার সময় মোঃ সালেহ সহ চারজনকে আটক করে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের খেসবা লাইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
শুক্রবার (১০ এপ্রিল ) দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়, “সাথী ভাটা”র জন্য কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে বহন করা হচ্ছিল।একই সঙ্গে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির চারটি জব্দ করা হয়।
এলাকাবাসি সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।
নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩- এর ৭(ক) ধারায় লংঘনের ১৫(১) এর রায়ে চারজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved