আল আমিন হোসেন, আটুলিয়া প্রতিনিধি :
নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিশু শিক্ষা প্রকল্প এনবি প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের কো-অর্ডিনেটর মো. অহিদুজ্জামান লিটন, মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক এস এম হুমায়ুন মাকসুদ হারুন, এনবি প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শরিফুল ইসলাম জুয়েল এবং ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা অহিদুজ্জামান।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, প্রাথমিক শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে। তাঁরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষায় সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved